মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের বিজ্ঞতি অনুসারে সংক্ষিপ্ত বিবরণ
চাকরি দান কারী প্রতিষ্ঠানের নাম: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়েরমোট শূণ্য পদের সংখ্যা : 19 টি
চাকরি ধরণ: সরকারী চাকরি
বেতন স্কেল: বিজ্ঞতিতে বিস্তারিত দেখুন
আবেদনের উপায়: অনলাইন
আবেদনের শুরুর তারিখ: ৩১/03/2022 তারিখ সকাল ১০ হতে
আবেদন শেষ তারিখ: ৫/০৫/২০২২ তারিখ বিকাল ৫ টা পযন্ত।
আবেদন কারীর বয়স: ১৮ হতে ৩০ বছর
প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট: http://mofl.teletalk.com.bd/
বিজ্ঞতি প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট: http://mofl.teletalk.com.bd/
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের বিজ্ঞতি ২০২২
১, পদের নাম: সাট – মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরবয়স: অনুর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীয়া ৪০ বছর পযর্ন্ত শিথিলযোগ্য
পদের সংখ্যা: ৩টি
বেতন: ১১,০০০ টাকা হতে ২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ড্রিগি।
(খ) সাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ।
(গ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
(ঘ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ
(ঙ) কম্পিউটারের Word Processing সহ ই-মেইল ও ফাক্স পরিচালনায় দক্ষতা ও অবিজ্ঞতা থাকতে হবে।
২, পদের নাম: ক্যাশিয়ার
বয়স: ৩০ বছর
পদের সংখ্যা: ১টি
বেতন: ১০২০০ টাকা হতে ২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্য বিভাগে স্নাতক ড্রিগি।
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
(ঙ) কম্পিউটারের Word Processing সহ পরিচালনায় দক্ষতা ও অবিজ্ঞতা থাকতে হবে।
৩, পদের নাম: ক্যাশ সরকার
বয়স: ৩০ বছর
পদের সংখ্যা: ১টি
বেতন: ৯০০০ টাকা হতে ২১,৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্য বিভাগে স্নাতক ড্রিগি।
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
(ঙ) কম্পিউটারের Word Processing সহ পরিচালনায় দক্ষতা ও অবিজ্ঞতা থাকতে হবে।
৪, পদের নাম: অফিস সহায়ক
বয়স: ১৮ হতে ৩০ বছর
পদের সংখ্যা: ১৪ টি
বেতন: ৮২৫০ টাকা হতে ২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের বিজ্ঞতি অনুসারে আবেদন কারীর বয়স সীমা:
আগামী ৩১/০৩/২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধা দের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ
১. সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।২. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তিতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৩. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Formসহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।
৫. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
৬. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের বিজ্ঞতি অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://mofl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩১/০৩/২০২২, সকাল ১০.০০ টা। (ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫/০৫/২০২২, বিকাল ০৫.০০ ঘটিকাকা
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। |
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের বিজ্ঞতি অনুসারে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র নির্ভুলভাবে Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা ) বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন, পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১-৩ নং ক্রমিকের জন্য ১০০/- (একশত) টাকা; টেলিটকের সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার) টাকা এবং ৪ নং ক্রমিকের জন্য ৫০/(পঞ্চাশ) টাকা; টেলিটকের সার্ভিস চার্জ ০৬/-(ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, “Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online এ পূরণকৃত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রথম: SMS:
MOFLUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: MOFL ABCDEF Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is XXXXXXXX, To pay fee Type MOFLYesPIN and Send to 16222 নম্বরে।
দ্বিতীয়: SMS: MOFLYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: MOFL YES XXXXXXXX Reply: Congratulations Applicant's Name. Payment Completed Successfully for MOFL Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mofl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্চনীয়।
SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। একই প্রবেশপত্র দিয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে; প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।।
(i)User ID STAT 21766: MOFLHelpUserUserID & Send to 16222.
Example: MOFL Help User ABCDEF & Send to 16222 EEL #
(iii) PIN Number Gtal 2176: MOFLHelpPINPIN Number & Send to 16222.
Example: MOFL Help PIN XXXXXXXX & Send to 16222 ;
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর ওয়েবসাইটে www.mofl.gov.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য http://mofl.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd বা administration-2@mofl.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail এর subject-এ Organization Name: MOFL, Post Name: * * *, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)।
ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের পরে যে কোনাে পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।




