Hot Posts

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞতি প্রকাশ ২০২২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব খাতে স্থায়ীভাবে জন বল নিয়োগ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞতিটি ২৭ মার্চ ২০২২ তারিখে http://moewoe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ হয়। আগ্রহী প্রাথীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞতি প্রকাশ ২০২২



    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞতি সংক্ষিপ্ত বিবরণ: 


    চাকরি দান কারী প্রতিষ্ঠানের নাম: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
    মোট শূণ্য পদের সংখ্যা : 2২ টি
    চাকরি ধরণ: স্থায়ী
    বেতন স্কেল: বিজ্ঞতিতে বিস্তারিত দেখুন
    আবেদনের উপায়: অনলাইন
    আবেদনের শুরুর তারিখ: ৩০/03/2022 তারিখ সকাল ১০ হতে
    আবেদন শেষ তারিখ: ২৭/০৪/২০২২ তারিখ বিকাল ৫ টা পযন্ত।
    আবেদন কারীর বয়স: ১/৪/২০২২ তারিখের প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
    প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট: http://rdcd.teletalk.com.bd/

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞতি অনুসারে শূন্য পদসমূহ:


    ১. সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৫ জন)
    ২. কম্পিউটার অপারেটর (৪ জন)
    ৩. সহকারী গ্রন্থাগারিক (১ জন)
    ৪. অফিস সহায়ক (১২ জন)


    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞতি অনুসারে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা:


    ১. পদের নাম: সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    বেতন: ১১০০০ হতে ২৬,৫৯০ টাকা
    পদের সংখ্যা: ৫ টি
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
    (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি।
    (খ) ব্যবহারিক পরীক্ষায় সাট লিপিতে প্রতি মিনিটে গতি বাংলা ৪৫ শব্দ, ইংরেজি ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দ হতে হবে।


    ২. পদের নাম: কম্পিউটার অপারেটর
    বেতন: ১১০০০ হতে ২৬,৫৯০ টাকা
    পদের সংখ্যা: ৪ টি
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
    (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমানের ডিগ্রি।
    (খ) কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দ হতে হবে। সংশিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।


    ৩. পদের নাম: সহকারী গ্রন্থাগারিক
    বেতন: ১০,২০০ হতে ২৪,৬৮০ টাকা
    পদের সংখ্যা: ১ টি
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
    স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেনির সম্মানসহ স্নাতক ও প্রন্থগার বিজ্ঞানে ডিপ্লোমা।


    ৪. পদের নাম: অফিস সহায়ক
    বেতন: ৮,২৫০ হতে ২০০১০ টাকা
    পদের সংখ্যা: ১২ টি
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোড হতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমানের পরীক্ষায উত্তীর্ন।


    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞতি অনুসারে আবেদন কারীর বয়স সীমা:


    আবেদনকারীর বয়স ০১/০৪/২০২২ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাগণের ক্ষেত্রে বয়স ৩০ বছর পর্যন্ত। ১ ও ৩ নং ক্রমিকে বর্ণিত পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এস.এস.সি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।



    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী নিম্নরূপ:

    (ক) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০/০৩/২০২২ খ্রি. তারিখ সকাল ১০:০০টা।

    (খ) Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৮/০৪/২০২২ খ্রি. তারিখ বিকাল ৫:০০টা।

    (গ) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিবেন।

    (ঘ) Online আবেদন পত্রে প্রার্থী তার রঙ্গিণ ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB এর মধ্যে হতে হবে।

    (ঙ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

    (চ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

    SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:


    Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথ ভাবেপূরণ করে নিদের্শনামতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

    Applicant's copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ১-৩ নং ক্রমিকের জন্য ১০০/- (একশত) টাকা; টেলিটকের সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার) টাকা এবং ৪ নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা; টেলিটকের সার্ভিস চার্জ ০৬/-(ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, “Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online এ পূরণকৃত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

    প্রথম SMS:

    MOEWOE Space User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

    Example: MOEWOE ABCDEF & send to 16222

    Reply Applicant's Name, TK.112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To Pay Fee Type MOEWOE Yes PIN and send to 16222.



    দ্বিতীয় SMS: MOEWOESpace Yes Space PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

    Example: MOEWOE Yes 12345678 & send to 16222

    Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for MOEWOE, Application for xXxxxXxx User ID is (ABCDEF) and Password (xxxxxxx)



    (জ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://moewoe.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।


    (ঝ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।


    (ঞ) শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

    i. User ID GAT 1969: MOEWOEHelpUserUser ID and Send to 16222.

    Example: MOEWOE Help USER ABCDEF send to 16222

    ii. Number জানা থাকলে: MOEWOEHelpPINPIN No and Send to 16222

    Example: MOEWOE Help PIN 12345678 & send to 16222

    (ট) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.probashi.gov.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি । প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।


    (ড) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

    (ণ) নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.probashi.gov.bd অথবা http://moewoe.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে; এছাড়া পরবর্তীতে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে জানানো হবে।  


    মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে :


    ক) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র/ কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফরমসহ সকল সনদপত্র/ কাগজপত্রের ১ সেট সত্যায়িত ফটোকপি বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।

    খ) মুক্তিযোদ্ধা/শহীদ , এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, আনসার ও ভিডিপি কোটায় প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।


    নিয়োগ বিজ্ঞতি অনুসারে অন্যান্য শতবলী

    যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য | প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।


    সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।


    প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরণের কোটা পদ্ধতিনীতি অনুসরণ করা হবে। পরবর্তীতে কোটা সংক্রান্ত অথবা নিয়োগ সংক্রান্ত বিধি বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্তবলে গণ্য হবে।

    ৬। এ নিযোগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) মন্ত্রণালয়ের ওয়েব সাইটে (www.probashi.gov.bd) প্রকাশ করা হবে।

    ৭. নিয়োগে বিধিমালা অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেবলমাত্র লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক সাক্ষাতকারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

    ৮। কেউ প্রকৃত তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ৯। কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানা ব্যতিরেকে নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/প্রত্যাহারের অধিকার সংরক্ষণ করে।

    ১০। অনলাইন-এ পূরণকৃত মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধা, এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, আনসার ও ভিডিপি কোটায় প্রার্থীতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনাে কোটার প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না।



    ১১। আবেদনপত্রে নাম, জন্ম তারিখ ও অন্য কোনোরূপ substantive ত্রুটি থাকলে পরবর্তী সময়ে সংশোধনের কোনো সুযোগ থাকবে না। substantive ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

    ১২. স্থায়ী ঠিকানায় প্রার্থী কর্তৃক উল্লিখিত জেলার প্রার্থী হিসাবে প্রার্থীর পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে। আবেদনপত্র জমাদানের পর সঙ্গত কারণে প্রার্থীর স্থায়ী ঠিকানার পরিবর্তন হলেও আবেদনে উল্লিখিত জেলার ভিত্তিতেই প্রার্থীর ফলাফল নির্ধারিত হবে।


    ১৩। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.probashi.gov.bd) প্রকাশ করা হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না।

    ১৫। ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।


    অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd বা dsadmin@probashi.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

    (Mail এর subject-4 Organization Name: MOE WOE, Post Name: ***, Applicant's User ID 3 Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)


    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞতি প্রকাশ ২০২২



    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞতি প্রকাশ ২০২২

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞতি প্রকাশ ২০২২